রোনালদোর জেল-জরিমানার শাস্তি
- স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-07-27 00:32:05 BdST

কর ফাঁকির দায়ে স্প্যানিশ কর্তৃপক্ষকে ১ কোটি ৮৮ লাখ ইউরো দিতে হবে ক্রিস্তিয়ানো রোনালদোকে। পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ডকে শাস্তি হিসেবে দেওয়া হবে দুই বছরের স্থগিত কারাদণ্ড।
কর ফাঁকির অভিযোগ নিয়ে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছিলেন রোনালদো। স্পেনের স্থানীয় গণমাধ্যম জানায়, এই সমঝোতার ব্যাপারে অনুমোদন দিয়েছে স্প্যানিশ ট্রেজারি। আইনজীবীরা বৃহস্পতিবার সই করেন সমঝোতা চুক্তিতে।
গত বছর রোনালদোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনে। রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্তুসের যোগ দেওয়া পাঁচবারের বর্ষসেরা ফুটবলার গত বছরের জুলাইয়ে মাদ্রিদের একটি আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।
দুই পক্ষের চূড়ান্ত সমঝোতায় কর ফাঁকির পরিমাণ ধরা হয় ৫৭ লাখ ইউরো। আর জরিমানা আর সুদ ধরা হয় ১ কোটি ৩১ লাখ ইউরো।
গত বছর বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেও কর ফাঁকির দায়ে জরিমানা ও ২১ মাসের কারাদণ্ড দিয়েছিল স্পেনের একটি আদালত। তবে স্পেনের আইনে জরিমানা দিয়ে এ ধরনের কারাবাস এড়ানো যায়। আর স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় আছেন তিন নম্বরে।

Comments
Post a Comment