Popular posts from this blog
লালমাটিয়া থেকে তুলে নেওয়া পারভেজকে পাওয়া গেল পূর্বাচলে
, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2018-07-28 00:36:17 BdST পারভেজ হোসেন সরকার, ফাইল ছবি ঢাকার লালমাটিয়া থেকে দিনেদুপুরে অপহৃত কুমিল্লার আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে মধ্যরাতে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় পাওয়া গেছে। পরিবারের সদস্যরা বলছেন, অপহরণকারীরা তার চোখ বেঁধে গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতে কাঞ্চন ব্রিজের কাছে ৩০০ ফুট সড়কে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে বাসায় নিয়ে যান তারা। তবে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যানকে কারা কেন বাসার সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল- সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। পারভেজের ভাগ্নে আবরার সামশাদ জাকি শুক্রবার রাত ১টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উনাকে বাসায় নিয়ে এসেছি। উনি কিছুটা অসুস্থ বোধ করছেন, ঘুমিয়ে পড়েছেন। বাসায় আসার পর তেমন কথা বলেননি।” আর ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু সারা দিন ধকল গেছে, আমরা আজ আর কথা বলছি না। পরে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব।” কুমিল্লা ...
বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন
করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো পরিবহন খাতের মালিক-শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত। তবে এর জন্য ৮০ শতাংশ বাড়তি ভাড়া যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, এই প্রশ্ন উঠেছে। কারণ, এক ঘণ্টার বৈঠকে চুলচেরা ব্যয় বিশ্লেষণ না করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এ ছাড়া বাড়তি ভাড়ার বিষয়টি আপৎকালীন সিদ্ধান্ত। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভাড়া কমবে—এই নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ফলে সার্বিক বিবেচনায় সড়ক পরিবহন মন্ত্রণালয় পরিবহনমালিকদের দাবির মুখে অনেকটা তড়িঘড়ি করেই বাড়তি ভাড়ার বোঝা যাত্রীদের ওপর চাপিয়ে দিয়েছে। সরকার সীমিত আকারে গণপরিবহন চালুর ঘোষণা দেওয়ার পর বাস-মিনিবাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে পরিবহনমালিকেরা লোকসান এড়াতে ভাড়া বাড়ানোর দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে বিআরটিএ কার্যালয়ে সংস্থাটির স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটির ঘণ্টাখানেকের বৈঠকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার পথের বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ১ জুন থেকে তা কার্যকর হবে। করোনা পরিস্থিতির কারণে কম যাত্রী পরিবহন করতে হবে, এই অজুহাতে লঞ্চেরও ভাড়া ব...
Comments
Post a Comment